শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায়, নোয়াখালী জেলায় আগমন করলে তাকে ফুল দিয়ে বরন করেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার এ এন এম নাসিরুদ্দিন। পরে পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হককে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি নোয়াখালী জেলা পুলিশ অফিস ও পুলিশ অফিস হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি পরিদর্শন বইয়ে নোট লিখে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।