শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান

সংবাদদাতা / ১১৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি /

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান বলেছেন- ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে- তা নাহলে শ্রমিকদের নিয়ে দূর্বার আনদোলন গড়ে তোলা হবে।

তিনি ১০ জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক মাগুরা অডিটোরিয়ামে ষাষ্মামাসিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা গুলো বলেন। তিনি আরো বলেন – প্রবাসী শ্রমিকদের ন্যায্য সম্মান দিতে হবে,দেশের গার্মেস্টস শ্রমিকদেরকে আমাদের রাস্ট্র যথাযথ মর্যাদা দিচ্ছে না,সেই নারী শ্রমিকদের উপযুক্ত মর্যাদা দিতে হবে। এবার বাজেটে শ্রমিকদের কল্যাণে কোন শ্রম বান্ধব কোনো বাজেট নেই, অথচ নারী কার্ড, কৃষক কার্ডের নামে কি হচ্ছে? এ্যাড, আতিক বলেন এবার বাম ধারার শ্রমিক আন্দোলনকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ধারার শ্রমিক আন্দোলন করতে হবে, আর সে আন্দোলনের শ্রমিকরা হবে ন্যায় ও সততা ভিত্তিতে গঠিত ইসলামী শ্রমিক আন্দোলন, যে আন্দোলন আমাদের নেতা নবী মুহম্মদ (সাঃ) এর দেখানো শ্রমিক আন্দোলন।
শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও যশোর কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আক্তারুজ্জামান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা জননেতা আব্দুল মতিন, ফেডারেশনের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মশিউর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আসমত হুসাইন, মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাতনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, ফেডারেশনের জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মারুফ কারখী, ফেডারেশন শ্রীপুর উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলার প্রধান উপদেষ্টা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হুসাইন । ফেডারেশনের মহম্মদপুর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা নূর আহমেদ, মাগুরা পৌরসভার সহকারী উপদেষ্টা মাওলানা ফারুক আহমেদসহ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় পাঁচশত শ্রমিক উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১০/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]