মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় নবীনগরে হোপের বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদদাতা / ১৩৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) “উন্নত সমাজ গঠনে সবুজ উদ্যোগ” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোপের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি আবু কাওছার ও উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন।

হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ ও টেকসই সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া। এ কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হোপ সংস্থা আত্ম-সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]