মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু

সংবাদদাতা / ১৫৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলা: সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
আদালত সূত্রে জানা যায়, সকাল পৌনে আটটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। পরে বেলা ১১টার কিছু আগে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। এর কয়েক মিনিট পর, সকাল ১১টা ৬ মিনিটে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে উপস্থাপন করা হয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহায়তার অভিযোগেরও প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্ত শেষে মামলায় মোট ১৮ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করল। এখন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]