রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
এম এস আর শহীদ
আলো, স্টাফ রিপোটারঃ
গত রবিবার ০৩ আগষ্ট ২০২৫ ইং বিকালে ৪ টায় শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ৩১ দফার প্রচার এবং পথসভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ১ আসন ঘিওর, দৌলতপুর, শিবালয়ের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব
এস এ জিন্নাহ কবীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান এদেশের মাটি কে, মা- বোনদের কে এদেশের পিতা কে আগামীর তরুণ সমাজকে ভালোবেসে জনাব তারেক রহমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য যে ৩১ দফা কর্মসূচী দিয়েছেন তানি
শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ৩১ দফার প্রচার কার্যকর্ম শুভ উদ্বোধন ঘোষণ করেন।
এসময় তিনি আরও বলেন তিনি বলেন, “আমরা মানুষের পাশে থেকে সমাজকে নতুন ভাবে গড়ে তুলতে চাই। কিছু স্বৈরাচারী ষড়যন্ত্রকারী দেশেকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে—যাদের কথা ও কাজে কোনো মিল নেই। তারা দেশের স্বার্থ নয়, নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়। তারা কখনোই প্রকৃত বাংলাদেশি বা সৎ নাগরিক হতে পারে না।
তিনি আরও বলেন, মানিকগঞ্জ ১ আসন ঘিওর, দৌলতপুর, শিবালয়ের উপজেলার মাদক ব্যবসা, মাদক সেবী, চাদাবাজী, দখলদারী করে এবং তার বিএনপির নাম ভাঙ্গিয়ে অশান্তি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আপনারা আমাকে জানালে আমি তাত্ক্ষণিক সাংগঠনিক ভাবে ও আইন গত ব্যবস্থা গ্রহণ করবো। ইনশাআল্লাহ
তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর।
এসময় তিনি জুলাই ২৪ শের গণঅভ্যুত্থান শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুচিকিৎসার জন্য দোয়া করেন। আমিন
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, আরও উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।