মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতীক চেয়ে না পেলেও নির্বাচন করার ঘোষণা দিলেন মাগুরার সাবেক এমপি কাজী কামাল!

সংবাদদাতা / ১৫৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা //

প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি’র সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল! মঙ্গলবার বিকেলে আড়পাড়া স্কুল মাঠে মাগুরা -২ আসনে কাজী সলিমুল হক কামালের মনোনয়নের দাবীতে আয়োজিত লক্ষাধিক মানুষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাগুরা-২ আসনের সাবেক বিএনপি’র সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল জনসভায় দাবী করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জনই নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন করেছেন।
শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিল্টন এর সভাপতিতে বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপি’র সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]