মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফের নাফনদী থেকে মাছ ধরার নৌকা সহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সংবাদদাতা / ৩৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানে ঝিমংখালি নাফনদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে দুজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা হঠাৎ করে নৌকায় উঠে জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অপরদিকে মিয়ানমারভিত্তিক আরাকান আপডেট নিউজ সূত্রে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে ৩ ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স আরও ৬ বাংলাদেশি জেলেকে নৌকাসহ আটক করেছে। তারা জানায়, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী আটক জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, “ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।”

ঘটনাটি স্থানীয় পর্যায়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]