বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয় মুখ আব্দুল লতিফ বাচ্চু গুরুতর অসুস্থ – স্কয়ার হাসপাতালে ভর্তি, সবার দোয়া কামনা

সংবাদদাতা / ১১৯ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বিশিষ্ট চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করে যাওয়া এই গুণী মানুষটির অসুস্থতার খবরে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আব্দুল লতিফ বাচ্চু শুধুমাত্র একজন চিত্রগ্রাহক নন, তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্র পরিকল্পক এবং আলোকচিত্র শিল্পী। তার অসাধারণ ক্যামেরার চোখে ফুটে উঠেছে বাংলা চলচ্চিত্রের নানামাত্রিক সৌন্দর্য।

তার পরিচালিত ও চিত্রগ্রহণে জনপ্রিয় চলচ্চিত্র “নতুন বউ”, “হাতকড়া”, “জাদুর বাঁশি” প্রভৃতি দর্শক হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছে। আশির দশকে চিত্রগ্রহণে তার বৈচিত্র্য ও মুন্সিয়ানা চলচ্চিত্রপ্রেমীদের মন ছুঁয়ে যায়। অসংখ্য সিনেমায় তার কাজ আজো প্রশংসিত হয় চলচ্চিত্রবোদ্ধা ও তরুণ নির্মাতাদের কাছে।

চলচ্চিত্রে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এই গুণী শিল্পীর সুস্থতার জন্য আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি।
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

– চিত্রপরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও দোয়া ।

আজাদুর রহমান বশির (প্রতিবেদক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]