মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

সংবাদদাতা / ১৫০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

আবু রায়হান,

স্টাফ রিপোর্টার-

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। এতে করে জেলার রাজনীতিতে স্পষ্ট বার্তা ও নির্বাচনী প্রস্তুতির গতি আরও জোরদার হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বাগেরহাট–১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল।

বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এছাড়া বাগেরহাট–৩ (মোংলা–রামপাল) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।

অন্যদিকে বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।

মনোনয়ন ঘোষণার খবরে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে এবং প্রতিটি আসনেই নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিএনপির একাধিক নেতার মতে, নির্বাচনের মাঠে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যেই যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে এই চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]