রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
এ হাসান
আলোঃ নিজস্ব প্রতিবেদকদেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বর এক যুগ পুর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি।
গত ২৫ জুন ২০২৫ ইং বুধবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর মিরপুরের শাহ আলী ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর পরিবেশে পত্রিকাটির ১ যুগ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে । সময়ের কন্ঠস্বর (অন:) গত ২০১৩ সালের ১৪ইং জুন যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহবায়ক, সাবেক কমিশনার ৮ নং ওয়ার্ড ঢাকা সিটি করপোরেশন, ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন ১ যুগ পদার্পণ উপলক্ষ্যে -সময়ের কন্ঠস্বর (অন:) পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন মাধ্যমে, গণমাধ্যম কে স্বাধীন করেন। আর আওয়ামী লীগ ১৯৭৩ সালে বাংলাদেশ ৪ টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রর্বতন করেন এবং সংবাদ পত্রের কালো আইন বাতিল করে দেশের সকল সংবাদ পত্র স্বাধীন করে,সংবাদ পত্র চালু করে দেন ।
জাতীয় প্রেসক্লাবের ভূমি দান করেন ও ভবনের নির্মানে আর্থিক অনুদান দেন দেশ জিয়াউর রহমান। দেশ নেত্রী আপোষ হীন নেত্রী, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদ জিয়া জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিকদের কল্যানে নানান মূখী কর্মসূচি বাস্তবায়ন করেন।
আপনার বিগত ১৭ বছর আওয়ামীলীগ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার সংবাদপত্র কে কিভাবে গলাটিপে ধরে রাখা হয়েছিল আপনার দেখছেন, সাংবাদিকদের জীবনের কোন নিরাপত্তা ছিল না। সাংবাদিকরা গুম, খুন, নির্যাতিত শিকার হয়েছে আর এর বিন্দু পরিমান প্রতিবাদ কারা যেত না।
তিনি আরো বলেন আগামীতে যদি বিএনপি ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার প্রস্তাবিত ৩১ দফার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব আর এই রাষ্ট্র পরিচালনায় স্বাধীন গণমাধ্যম ও গণমাধ্যমের বান্ধব, জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহতিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। মুক্ত বুদ্ধিচর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসর জাতিগঠনে চালিকাশক্তি হিসাবে কাজ করে। দেশের স্বাধীনতা অর্জন এবং একে অর্থবহ করে তোলার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠায়ও গণমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করছে। অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস রোধে সময়ের কন্ঠস্বর (অন:) বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আদর্শ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ২৪ শের গণঅভ্যুত্থান , বাংলাদেশী জাতীয়তাবাদ ও দেশের জনগণের পক্ষে যেসব গণমাধ্যম সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করছে সময়ের কন্ঠস্বর (অন:)।
তাদেরই একটি। গণতন্ত্রের চর্চা ও রক্ষায় গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অনস্বীকার্য। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের গণমাধ্যমগুলো। সেই ভূমিকায় সময়ের কন্ঠস্বর (অন:) ও অংশীদার ছিল।
সামনের দিনে এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করছি।
সময়ের কন্ঠস্বর (অন:) জাতীয় ও তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা, সম্ভাবনা ও জনমতকে সবার সামনে তুলে ধরে আসছে। তুলে ধরছে দেশের ইতিহাস ও ঐতিহ্য। সংস্কৃতির বিকাশেও সময়ের কন্ঠস্বর (অন:) কাজ করছে। দেশ ও জাতির মনন ও মানস সমৃদ্ধ করতে তাদের প্রয়াস অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করে, উত্তরোত্তর সাফল্য কামনা করছি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মোহাম্মদ রবিন খান। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, শাহ আলী থানা ছাত্রদলের আহবায়ক সাব্বির হোসেন সজিব, সদস্য সচিব তানজিম আল-আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ মনিরুজ্জামান মিয়া, দৈনিক নাগরিক কণ্ঠের সম্পাদক, এস এম জীবন,মিরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এস এম জহিরুল ইসলাম। দৈনিক “আলো” পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডাঃ আল হাসান মোবারক।
এসাময় আরও উপস্থিত ছিলেন, যুগান্তর পত্রিকার মিরপুর প্রতিনিধি, মোহাম্মদ আফজাল হোসেন, দৈনিক সময়ের আওয়াজের সম্পাদক প্রকাশক, সোহাগ হোসেন, দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার, মনিরুজ্জামান মনি।
সময়ের কণ্ঠস্বরের নিজস্ব প্রতিবেদক ও এস.এ টিভির সাভার আশুলিয়া প্রতিনিধি সাদ্দাম হোসেন,সময়ের কণ্ঠস্বর ও জিটিভি’র আশুলিয়া প্রতিনিধি শামীম হোসেন সীমান্ত, ইনকিলাবের সিনিয়র রিপোর্টার আজিজুল হাকিম, আরটিভির নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক, বাংলা টিভির নিজস্ব প্রতিবেদক হাসান মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার ফয়জুল্লাহ স্বাধীন, ভোরের চেতনার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামন আসাদ,চ্যানেল এসের প্রতিনিধি মুসা মিয়া, দৈনিক সবুজ বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী রিফাত,পান্না গ্রুপের এজিএম সানোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও আমারে কণ্ঠস্বরের প্রধান উপদেষ্টা এড. ফিরোজ আলী মণ্ডল,দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র রিপোর্টার বাহাউদ্দিন আহমেদ, এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।সময়ের কণ্ঠস্বরের নিজস্ব প্রতিবেদক ও টি.কে কিংস পাওয়ার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপণা পরিচালক, রাজু আহমেদের উদ্যোগে ও সার্বিক পরিচালনা প্রতিষ্ঠা বার্ষিকি সুন্দর ভাবে সম্পন্ন হয়।