বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
আলোঃ
আন্তর্জাতিকনিউজ ডেক্সঃ
নেপালে জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে নেপালের রাজপথে উত্তল।

গত ৮ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার সকালের দিকে দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন।

এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এ আন্দোলনে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে খবরবপাওয় যায় ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বহিরে চলে যাওয়া নেপালে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কাঠমন্ডুতে কারফিউ জারি করেছে হয়েছে।
এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানা যায় নেপাল সরকার ২৬টি অনিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ব্লক করার পর গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ এবং বিভ্রান্ত হয়েছেন।
এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালে হাজার হাজার ব্যবহারকারী করে যারা এসব মাধ্যমে দিয়ে সংবাদ, ব্যবসা বানিজ্য ও বিনোদন জন্য এই মাধ্যমগুলোর ওপর নির্ভর করে।
এদিকে আনদোলনকারীগণ জাতীয় পতাকা উড়িয়ে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।