মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুল হকের

সংবাদদাতা / ১১৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি যদি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তবে দেশের প্রতিটি বিদ্যালয়ের জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আমাদের সন্তানদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি জানান, বিএনপি সরকারে গেলে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এই উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের খেলাধুলা ও শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকার নেবে।

আমিনুল হক আরও বলেন, “সমাজকে নতুনভাবে গড়তে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

মোঃ জাকির হোসেন
সোমবার, ৩ নভেম্বর, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]