শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক

সংবাদদাতা / ২৫৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৪ মে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (WEC)-এর সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এই উচ্চপর্যায়ের বৈঠকে মূলত দুই দেশের ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলা তথা ‘কান্ট্রি গেমস’ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সাথে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক ক্রীড়াশৈলীর পাশাপাশি শেকড় সন্ধানী খেলাগুলোকে বিশ্বমানের মডেলে রূপান্তরের ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী মনে করেন, বিশ্বায়নের এই যুগে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে, ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

তিনি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশীয় খেলাধুলা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার এবং অভিজ্ঞতা বিনিময়ের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকের এক পর্যায়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ সফরের ইচ্ছা পোষণ করেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে আধুনিকায়ন করে বৈশ্বিক মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

দুই নেতার এই আন্তরিক আলোচনা ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]