মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল

সংবাদদাতা / ১৮৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ভাটারা থানা ১-০ গোলে হাতিরঝিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে।

টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে ভরপুর এই ম্যাচে শেষ বাঁশির আগ পর্যন্ত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আকতার হোসেন এবং টূর্নামেন্ট কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে ‘ভাটারা থানা চ্যাম্পিয়ন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

আয়োজক হিসেবে বিএনপি ঢাকা মহানগর উত্তর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছে সর্বমহলে। খেলোয়াড়, দর্শক ও অতিথিদের অংশগ্রহণে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ হয়ে উঠেছে এক অনন্য ক্রীড়ানুষ্ঠান, যা ভবিষ্যতের খেলাধুলামুখী প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে।

মোঃ জাকির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]