মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় অতর্কিত হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৩, গাড়ি ভাঙচুর!

সংবাদদাতা / ১০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ( মাগুরা)

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ২৯ জুন শনিবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ. রাহাত (৩৭), পিকআপের ড্রাইভার মোশাররফ হোসেন (৩২) ও লাইনম্যান রানা মোল্যা (২৬)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্রীপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান রানা মোল্যা নুরুল শেখের ছেলে সোহাগ শেখের ৭ মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় বিদ্যুত সংযোগ কাঁটতে যান। তখন সোহাগ লাইনম্যান রানার উপর চড়াও হলে তিনি অফিসে ফিরে যান। এবং বিষয়টি শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রাহাতকে জানান। বিষয়টি শোনার পর তিনি ওই লাইনম্যানকে নিয়ে শ্রীকোল গ্রামের সোহাগের বাড়িতে উপস্থিত হলে আকিদুল, আজাদুল, সুরমান, মামুন, আজাদ ও সোহাগ তাদের মারধর করে। এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজারের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]