শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার!

সংবাদদাতা / ১২৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সী নয়নকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

১১ জুলাই শনিবার কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি’র সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিস্কৃত এই নেতার সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীরা যেন সম্পর্ক না রাখেন।

অভিযোগ রয়েছে, ২’শ জনের কৃষি প্রণোদনা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেন নয়ন। বিষয়টি সাংগঠনিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়।

মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১২/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]