মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় জামায়াতের ইসলামীর উদ্যোগে অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

“আল্লার আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই শ্লোগান নিয়ে- মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরেশকান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। অমুসলিম শাখার মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শালিখা উপজেলার অমুসলিম শাখার সভাপতি গোবিন্দ কুমার বিশ্বাস, শ্রীপুর অমুসলিম শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌতম কুমার বিশ্বাস, সদর উপজেলা অমুসলিম শাখার প্রচার সম্পাদক কবি অনিল দে মনিসহ অন্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও জেলা অমুসলিম বিভাগের সেক্রেটারী মাওলানা মশিউর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও পৌর জামায়াতে অমুসলিম বিভাগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদ, জেলা অমুসলিম শাখার জেলা সেক্রেটারী উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলা অমুসলিম বিভাগের সেক্রেটারী মোঃ নায়েব আলীসহ অন্যরা।
সমাবেশে জেলার ৩৬ ইউনিয়ন ও পৌরসভার অমুসলিম শাখার সভাপতি – সম্পাদকসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]