শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা :.

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবাযন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবীতে (২৬ সেপ্টেম্বর) শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে সকাল ১০টায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।

ভারপ্রাপ্ত জেলা আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা নেতা অধ্যাপক এম বি বাকের।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা অধ্যাপক রবিউল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, জেলা জামায়াতে ইসলামীর শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসহ জেলা উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভায়নার মোড়ে এসে শেষ হয়।
এ ছাড়া জেলার ৪টি উপজেলাতে ও অনুরুপ কেন্দ্রীয় কর্মসূচী পালন করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]