শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় জামায়াতের পথ সভা জনসভায় রুপান্তরিত!

সংবাদদাতা / ২১৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

নির্বাচনে ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতেও দিবো না। সবাইকে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ । বিগত ফ্যাসিস্ট সরকার দেশের উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে বেগম পড়া বানিয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে মাগুরা আদর্শ কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের টাকা এনে দেশের উন্নয়ন করা হবে। নারীদের মর্যাদা বৃদ্ধি করা হবে। পাঁচ বছরে উন্নয়নের মাধ্যমে দেশকে পাল্টে দেওয়া হবে।
.তিনি বলেন মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা দেশ শাসন করেছে, তারা কেউই জনগণের ওপর সুবিচার করেনি। কোনো সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতিমুক্ত ছিল।
তিনি আরও বলেন, আমি শহীদ পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধকে হাজার বার সম্মান করি তবে এটিকে ব্যবসায় পরিণত করার বিরোধিতা করি। তিনি বলেন, শহীদরা কোনো দল বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং দেশের মানুষের মুক্তির জন্য তাঁরা জীবন দিয়েছেন।

বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনে অর্থনীতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং ব্যাংক-বীমা-শিল্পখাতে লুটপাট হয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখে দুটি ভোট হবে—গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামী। তিনি নারীর নিরাপত্তা ও যুবকদের মর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন।

মাগুরা জেলা জামায়াতের আমীর ও ১১ দলীয় জোটের মাগুরা-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এম বি বাকেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুস্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন, জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা মাগুরা- ১ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্জ আব্দুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল মোঃ সিবগাতুল্লাহ। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারীঅধ্যাপক মাওলানা সাইদ আহমেদ আহমেদ বাচ্চু সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, মাওলানা মারুফ কারখী, সদর উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস,শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিকসহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেষে মাগুরা-১ আসনে আলহাজ্জ আব্দুল মতিন ও মাগুরা-২ আসনে সহকারী অধ্যাপক মাওলানা মুশতারশেদ বিল্লাহ বাকেরকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইনকিলাব জিন্দাবাদ শ্লোগান দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
কুস্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে কর্মসূচি শেষে রাত ৮টা ৪০ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছে বক্তব্য শুরু করেন,এবং বক্তব্য শেষে রাত সোয়া ৯ টার দিকে মাগুরা ছেড়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।//
মাগুরা আর্দশ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আমীরে জামায়াতের নির্বাচনী পথ সভাটি মূলত জনসভায় রুপান্তরিত হয়েছিল।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]