মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় জামায়াতের ২জনসহ বিভিন্ন দলের ৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

সংবাদদাতা / ১১২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর ২ জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জন প্রার্থী।

এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের এবং আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু

অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে এডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন,
“সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন,
“জাতি বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশাবাদী।”

মোঃ সাইফুল্লাহ মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]