মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৮৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শত্রুজিৎপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক সহকারী অধ্যাপক মাওলানা এম.বি বাকের। তিনি সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় তার অঙ্গীকার তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, ম জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান এবং জেলা জামায়াতে ইসলামীর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান।
ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম বিভাগের সেক্রেটারী উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেনহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি, নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন ।
জনসভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত অবহিত হন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]