শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি//

মাগুরায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মাগুরা সংসদীয় আসন ১ ও ২ বাংলাদেশ জামায়াতের প্রার্থী আব্দুল মতিন ও এম বি বাকের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা করেছেন।

২২ জানুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়লার মোড় এলাকা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাঁড়িপাল্লা পতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন এ দুই আসনের প্রার্থী।

প্রচারণায় বাংলাদেশ জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা।
পরে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতা কর্মীরা একটি মিছিল শহরের ভায়নার মোড় থেকে শুরু করে। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় ও ঢাকার রোড হয়ে ভায়নার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডক্টর মাওলানা ফয়জুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চুসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

এ সময় বিভিন্ন বয়সী নারী পুরুষ সড়কের দু’পাশে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকের অভিবাদন জানাতে দেখা যায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২২/১/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]