বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার কৃতি শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে দেশসেরা! মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় চা পানের দোকানের আড়ালে ভ’য়ংকর মা’দ’ক ব্যবসায়ী মনির গ্রেফতার যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাঁদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহবান – বাংলাদেশ সুশীল ফোরাম ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ৪৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ জুলাই সকালে র্্যালী,আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকের্্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোডের যাত্রী ছাউনির সামনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাংককার ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এবং আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ অন্যরা। আলোচনা সভা শেষে ঢাকা রোডের কুমার নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে দ্রুত জুলাই শহীদের খুনিদের গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দেওয়ার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৬ /৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]