মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় জুলাই শহীদ স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি

সংবাদদাতা / ৬৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় জুলাই শহীদ স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ভায়না ক্রিকেট একাডেমী। শনিবার মাগুরা জেলা স্টেডিয়ামে লিগের এ খেলায় তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করে। প্রথমে ব্যাট হাতে ভায়না নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে। ভায়না ক্রিকেট একাডেমির পক্ষে চৌকস খেলোয়াড় আসলাম ৯১ বলে সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ইকবাল ৬৭ বলে সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করে ।
খেলা শেষে বিকালে স্টেডিয়াম মাঠে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার সিমিন মজিদ আখতার অঞ্জু, মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাতসহ বিএফএ- এর এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
লীগে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার অর্জন করেন করেন ভায়না ক্রিকেট একাডেমির খেলোয়াড় তালহা জুবায়ের, সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অভিজিৎ বৈদ্য, ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার অর্জন করেন আসলাম।
মাগুরা জেলা পরিষদ ও ডাক্তার সিমিন মজিদ আক্তার অঞ্জুর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা মাগুরা এ লীগের আয়োজন করে। মাসব্যাপী এ লীগে চারটি গ্রুপে ১৬ টি দল অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]