বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ফুটবল দল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার! মিরপুরে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করলেন সার্জেন্ট মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত Why a Dress Code Is Vital for Parliamentary Dignity* *— Professor M. A. Barnik* কেন সংসদের মর্যাদা রক্ষায় একটি ড্রেস-কোড অত্যাবশ্যক* *—–অধ্যাপক এম এ বার্ণিক

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ২৩ জুন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।

সভায় প্রকৃত সময়ে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণর প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারি পুলিশ সুপার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম নির্ধারিত সময়ে সার উত্তোলন ও বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করে দেশের উন্নয়নে সার ডিলারদের ভুমিকা রাখার আহবান জানান। সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, ইউরিয়া ও নন ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন, বিতরণ ও মজুদ স্যক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরে সারের ভেজাল রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আসন্ন খরিপ-২ মৌসুমে আধুনিক জাতের বীজ প্রাপ্তি ও সুলভ মুল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করার আহবান জানান।

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা।

তাং ২৩/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]