শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

সংবাদদাতা / ২২৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জে ট্রাক ড্রাইভারের লাশ পাওয়ার ঘটনার রহস্য উদঘাটন বিষয়ে ২৫:মে সোমবার দুপুরে মাগুরা পুলিশ কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান,মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স এর মালিক গোপাল সাহা ঢাকা থেকে ৬০ ব্যারেল ভোজ্য তেলের অর্ডার গ্রহণ করে এবং তার মূল্য পরিশোধ করে। পরবর্তীতে ১৮মে ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাক ড্রাইভার আব্দুর রহমান নারায়ণগঞ্জ হতে মাগুরার উদ্দেশ্য রওনা করে। ট্রাক ড্রাইভার মালিকের নিজ প্রতিষ্ঠানে না পৌঁছালে গোপাল সাহা ড্রাইভারের মোবাইল ফোনের যোগাযোগ করার চেষ্টা করেন। এ সময় ট্রাক ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তিনি পার্শ্ববর্তী জেলাগুলোতে ট্রাক ড্রাইভারের সন্ধান চালাতে থাকেন। গত ২০ মে বিকাল ৪:০০ টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার খোলা বাজার হতে গাজির বাজার সড়কের খেদপাড়া নামক স্থানে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় মিসিং হওয়া ট্রাক হতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা কালিগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করে। এরপর কালীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়।

এরপর ২৩ মে শালিখা আরপাড়া বাজারের মহামায়া ট্রেডাস এর মালিক গোপাল সাহা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবগত করান । এর পরিপেক্ষিতে আমার নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা ও মাগুরা জেলার বিভিন্ন থানায় এলাকা হতে তথ্য সংগ্রহ করে ১৯ লক্ষ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক ছিনতাই ও ঝিনাইদা জেলার কালীগঞ্জে লাশ ঘটনার রহস্য উদঘাটন করা হয়। পরে মাগুরা সদর থানা পুলিশ যৌথ অভিযানে ট্রাক ড্রাইভার হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত আজাদ হোসেন হিটলার (২৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদের বাড়ি মাগুরা সদরের কেচুয়াডুবি গ্রামে।
পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িত প্রত্যেকেই একে একে গ্রেফতার করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]