বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ! Trump’s Letter: A New Message from Washington Centered on Tarique Rahman* *—Professor M A Barnik ট্রাম্পের চিঠি: তারেক রহমানকে ঘিরে ওয়াশিংটনের নতুন বার্তা* *—অধ্যাপক এম এ বার্ণিক* নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা !

সংবাদদাতা / ১৮ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি //

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচন উপলক্ষে ০২ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় জেলা বণিক সমিতির সাধারণ ব্যবসায়ীরাসহ সুধীজন উপস্থিত ছিলেন ।

নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক বলেন , দীর্ঘ ২৩ বছর পর এই নির্বাচন সম্পন্ন হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার এ নির্বাচনের ভোট গ্রহন চলবে। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বচ্ছ ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বিতরণ শুরু ২ সেপ্টেম্বর বুধবার,মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর বিকাল ৫ টা, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টা, আপিল আবেদন নিস্পতির শেষ সময় ৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর দুপুর ৩ টা,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টা, চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা। নির্বাচনের প্রচারণা শুরু ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত বারোটা। ভোট গণনা ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে। ফলাফল ঘোষণা ভোট গ্রহণ শেষে।
শেষে নির্বাচন কমিশনার, নির্বাচনের আচরণ বিধি সকলের মাঝে পড়ে শুনান। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
শহরের ব্যবসায়ী আলাউদ্দিন জানান, দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচন হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়াতে ব্যবসায়ীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই একটি গ্রহণযোগ্য অবাধ, সুন্দর নির্বাচন। যার মাধ্যমে তৈরি হবে একটি পরিচ্ছন্ন নির্বাচিত কমিটি। যে কমিটি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তা০২/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]