মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম
ক্ষমা করেও রক্ষা হয়নি সংসার, স্ত্রীর বিরুদ্ধে একাধিক বিয়েসহ নানা অভিযোগ মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল! Bangladesh-China ‘2+2’ Dialogue: The Beginning of a New Strategic Chapter in Diplomacy and Defence* *—Professor M A Barnik চীনের সঙ্গে বাংলাদেশের ‘২+২’ সংলাপ: কূটনীতি ও প্রতিরক্ষায় নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা* *—অধ্যাপক এম এ বার্ণিক টাংগাইলে নিউ জার্নি বাংলাদেশ লিমিটেড এর পুরস্কার বিতরণ ও বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ সাফল্যের আনন্দে এম এ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট ২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসিতে শতভাগ পাস মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল সাধারণ সম্পাদক মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন!

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

সংবাদদাতা / ১৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজন সোমবার ৩১ আগস্ট সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দীন।

​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব, মাগুরা পৌর বিএনপির সভাপতি মোঃ কিজিল খান,, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জাসাস সভাপতি কাজী সিরাজ মিহির বক্তব্য রাখেন।

​উদ্বোধনী পর্ব শেষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কাজী নজরুল ইসলামের গান ও নৃত্য পরিবেশন করেন। পরবর্তীতে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

​ অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩১/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]