বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে! নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক! মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক!

সংবাদদাতা / ১৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় নাশকতা মামলার আসামি মো. সাগর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাগর হোসেন মাগুরার ধলোহারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহেব আলী। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্ত ও আসামি আটকের ধারাবাহিকতায় ডিবি ও সদর থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাগর হোসেনকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, আটক সাগর হোসেন অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। তবে বর্তমানে তার কোনো রাজনৈতিক পদ বা সক্রিয় ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ সূত্রে বিস্তারিত জানা যায়নি।
মামলার এজাহার, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং আটকের স্থান সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৯/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]