মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন

সংবাদদাতা / ১২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি :

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত পল্লীকবি জসীম উদদীন এর কবর কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমীতে রাখালিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচীতে ছিল কবর কবিতা পাঠ,কবর কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন,আলোচনা,প্রতিক্রিয়া এবং পল্লীগীতি পরিবেশনা। মাগুরার অন্যতম সাহিত্য সংগঠন সপ্তক সাহিত্য চক্র ও অনির্বাণ সাহিত্য সংসদ যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, মহম্মদপুরের বাবুখালি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম, ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাশ ও কবি গালিব রহমান। স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক কবি শিকদার ওয়ালিউজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিকাশ মজুমদার। দুপুরের পর অনুষ্ঠিত হয় পল্লীগীতি পরিবেশনা ও কবিতা পাঠ। সমগ্র অনুষ্ঠানে জেলার কবি সাহিত্যিকগণ, সুধীজন ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]