শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতা:

মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে ০৭ অক্টোবর মঙ্গলবার সকালে মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন যে, প্রবীণরা সমাজের আলোকবর্তিকা—তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা তরুণ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবীণ ব্যক্তিবর্গের পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৭/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]