বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা স্পিরিট ও অ্যালকোহল ব্যবহারে লাইসেন্সের মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি Need for a Smart Security Alert System at the Prime Minister’s Office and Residence* *— Professor M. A. Barnik প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে স্মার্ট সিকিউরিটি অ্যালার্ট সিস্টেমের আবশ্যকতা— অধ্যাপক এম এ বার্ণিক* ইসরায়েলের পার্লামেন্টে তিন মুসলিম নারী: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত* *— অধ্যাপক এম এ বার্ণিক Three Muslim Women in Israel’s Parliament: A New Milestone in Middle Eastern Politics** — **Professor M. A. Barnik মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

মাগুরায় বণিক সমিতির  নব নির্বাচিত ১৯ কর্মকর্তার শপথ অনুষ্ঠিত  

সংবাদদাতা / ১৬২ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে  নির্বাচিত ১৯ কর্মকর্তার শপথ অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর  রবিবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনার  ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত প্রার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,  শহর সমাজ সেবা অফিসার আবু মুসা, সহকারি নির্বাচন কমিশনার সাংবাদিক এ্যাড, মাসুম বিল্লাহ কলিন্স,বণিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা বণিক সমিতির  নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর অত্যন্ত সফলতার সাথে  গত ২৫ সেপ্টেম্বর  ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ  ভাবে এ নির্বাচনে  বণিক সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছেন। আমি এজন্য নির্বাচন কমিশনার কে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বণিক সমিতির উন্নয়ন , অগ্রগতি, সমৃদ্ধির জন্য একসাথে সমিতির সদস্যরা কাজ করব। আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ মোকাবেলায় করে নবনির্বাচিত কমিটি  সফল হবে বলে আমার ধারনা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৭/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]