বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম
Need for a Smart Security Alert System at the Prime Minister’s Office and Residence* *— Professor M. A. Barnik প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে স্মার্ট সিকিউরিটি অ্যালার্ট সিস্টেমের আবশ্যকতা— অধ্যাপক এম এ বার্ণিক* ইসরায়েলের পার্লামেন্টে তিন মুসলিম নারী: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত* *— অধ্যাপক এম এ বার্ণিক Three Muslim Women in Israel’s Parliament: A New Milestone in Middle Eastern Politics** — **Professor M. A. Barnik মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  Warning Signs for Bangladesh’s Garment Industry: An International Observers’ Perspective* **— Professor M. A. Barnik

মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত

সংবাদদাতা / ১৭০ বার ভিউ
সময়ঃ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ মাগুরা  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মাগুরা প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক।

ঘোষিত বেসরকারি ফলাফলে সভাপতি পদে মুন্সী হুমায়ুন কবির রাজা এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় আহমেদ ডলার, সহ-সভাপতি পদে ফররুখ আহমেদ মুক্তার ও জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হিরোক বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে শাখিরুজ্জামান, প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাভেল হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে রাসেল, রফিকুল, সৌরভ, দিদার, আকিদুল, মিলন, শিমুল, তৌহিদ ও নান্নু মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে মোট ১ হাজার ৯২৩ জন ভোটারের বিপরীতে ৪৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

এদিকে ভোট গণনার পুরো প্রক্রিয়া প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রের বাইরে থাকা প্রার্থী, সমর্থক ও আগ্রহী ব্যবসায়ীদের সরাসরি দেখানো হয়। এতে ভোট গণনার প্রক্রিয়াটি প্রত্যক্ষ করার সুযোগ পান তারা। প্রার্থী, সমর্থক ও ভোটারদের অনেকে এ ব্যবস্থাকে নির্বাচনকে আরও স্বচ্ছ রাখার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী সমাজে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার সাধারণ ব্যবসায়ীরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৬/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]