শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

সংবাদদাতা / ১৪৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় বর্ণাঢ্য শোভযাত্রাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহমদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মাগুরা শিল্পকলা একাডেমিসহ স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে নোমানী ময়দানে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে। একই সঙ্গে মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নববর্ষকে ঘিরে নানা কর্মসূচি পালন করছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]