মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা শাখার উদ্যোগে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা-মাশায়েখ, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে (নোমানী ময়দান সংলগ্ন) আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সুধীজনরাও উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে জেলা জামায়াতের আমির মুশতারশেদ বিল্লাহ বাকেরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ ও সহকারী সেক্রেটারী মারুফ কারখীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান,জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ। বক্তব্য রাখেন মাগুরা প্রসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ, খেলাফত মজলিসের মাওলানা ডক্টর ফায়জুল ইসলাম মনির, ইসলামী আন্দোলনের মাগুরা জেলার সহকারী সেক্রেটারী মোঃ উসমান গণি সাইফী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ হুসাইনসহ আরো অনেকে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,শালিখা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আফছার আলী, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নুর আহমেদ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন জেলা বি এন পি’র সদস্য কুতুবউদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান।

ইফতারের পূর্বমূহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৫/০৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]