শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
Trump Wants to Swallow Lake Ontario* *—Professor M. A. Barnik লেক অন্টারিও গিলে খেতে চায় ট্রাম্প* *—অধ্যাপক এম এ বার্ণিক আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া

মাগুরায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০০ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে শনিবার বিকেলে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ, সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতার হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম পিকুল, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক প্রচার সম্পাদক মোঃ হেমায়েত হোসেন জঙ্গী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, শ্রমিকদলের আহবায়ক সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, যুগ্ম-আহবায়ক এনায়েত মোল্লা, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শ্রীপুর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৭/১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]