রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ মাগুরায় প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ! *Mahathir Mohamad at 101: A Living Inspiration for the Muslim World* *—Professor M. A. Barnik* ১০১ বছরেও মাহাথির মোহাম্মদ মুসলিম বিশ্বের জীবন্ত প্রেরণা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান নড়িয়ায় সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ বিএনপি নেতা সাগর: সাংবাদিককে হুমকির অভিযোগ প্রেমিকার প্ররোচণায় জাজিরায় তরুণের আত্মহত্যার অভিযোগ মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ!

মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯২ বার ভিউ
সময়ঃ রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।

রোববার (২৪ মে) বেলা ১১টায় কলেজ রোডের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন ।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার ও গ্রাহক মোঃ মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেনসহ অন্যরা ।
বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও আবারও সেই চক্রকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত করা হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হোলো
১. গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে।
২. ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩. ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ করতে হবে ।
৪. ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৫. ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে ।
৬. ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত না করার আহ্বান জানানো হয়।
৭. ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।এবং
৮. এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি তোলা হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, “ইসলামী ব্যাংক রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কোনোভাবেই লুটেরা চক্রকে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণে আসতে দেওয়া যাবে না।” হবেনা হবেনা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
২৪/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]