শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরায় ভূমিকম্পে ভয়ে আতঙ্কে অসুস্থ শতাধিক গার্মেস্টস কর্মী!

সংবাদদাতা / ২৩১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ভূমিকম্পে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটিটেড গার্মেন্টেসে ভয়ে আতঙ্কে প্রায় শতাধিক নারী ও পুরুষ কর্মী অসুস্থ হয়ে পড়ে। ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভুত হলে গার্মেন্টস কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে প্রাণভয়ে গার্মেন্টের দ্বিতীয় তলা কাজ করা কর্মীরা ভবন থেকে নেমে রাস্তায় বেরিয়ে পড়ে ।এ সময় অনেক নারী কর্মীদের মাথা ঘোরা ও বমি শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে গার্মেন্টস থেকে স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সময় বাড়ার সাথে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়েত থাকে। এ কারণে দায়িত্বে থাকা চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হয়।অসুস্থদের মধ্যে গুরুতর ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। অনেকে এই ঘটনায় অসুস্থ্ রোগীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
গার্মেন্টেসে কর্মী শাহিনা আক্তার, সনিয়া, বিথি খাতুন, আল আমীনসহ অনেকে জানান, প্রতিদিনের মত আজও আমরা সকালে কাজে যোগদান করি। সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পে গার্মেন্টের ভবন কেপে ওঠে। এসময় আমরা ভবনের দ্বিতীয় তলা থেকে নেমে রাস্তায় বের হয়ে আসি। তখন আমরা স্বাভাবিক ছিলাম। কিছুক্ষণ পর আমরা আবার কাজে ফিরে যায়। তখন ভয়ে এবং আতঙ্কে অনেকেই বমি এবং মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সময় বাড়ার সাথে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে।প্রায় শতাধিক গার্মেন্টস কর্মী অসুস্থ হয়েছে বলে দাবি করেন তারা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গার্মেন্টসের রোগী ও স্বজনদের ব্যাপক ভীড় লক্ষ করা যায়। রোগী ও রোগীর স্বজনদের চাপে দায়িত্বে থাকা চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের চিৎিকিসা দিতে হিমহিম খেতে হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাসমুস সাকিব জানান, অনেক লোক এক সাথে কাজ করছিল, ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্থ হয়ে গিয়েছিল। এটি সবার মাঝে ছড়িয়ে গিয়ে ম্যাচ হিস্টিরিয়া হয়েছে।সে কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে।অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এতে আমাদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হয়। রোগীদের মধ্যে আতঙ্ক কাজ করছিল । তবে কারো শরীরে কাটা ছিড়া, রক্ত ক্ষরণ বা শরীরে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন নেই। আমাদের যে জনবল আছে তাতে এখানে পরির্পূণ চিকৎসা দেয়া সম্ভব।
স্যান এ্যাপারেলস লিমিটিটেড গার্মেন্টেসের প্রশাসনিক প্রধান মোঃ আমান উল্লাহ জানান, যখন ভূমিকম্প অনুভুত হয়, তখন কর্মীরা বাইরে চলে আসে। আমি বাইরে এসে কর্মীদের সাথে কথা বলি। তখন কর্মীরা জানায় আমাদের কোন সমস্যা নেই আমারা কাজে যোগদান করবো। তখনও কর্মীদের কোন সমস্যা ছিলনা। কিন্ত এর কিছু সময় পর আতঙ্কের কারনে অনেকে অসুস্থ পড়লে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে পাঠানো হয়। তবে গার্মেন্টস ভবনের কানো ক্ষতি হয়নি। ফায়ার সর্ভিসের সদস্যরা ও শ্রীপুর থানার পুলিশের পক্ষ থেকে গার্মেন্টস পরিদর্র্শন করেছেন। তাতে তারা গার্মেস্টের ভবনের কোন ক্ষয়ক্ষতি দেখতে পাননি।
শুক্রবার সরকারি ছুটির দিনেও কর্মীদের অনেক সময় অতিরিক্ত কাজ করতে হয়।। সেই হিসেবে আজকে কাজ করছিল।
এ সংবাদ শুনার পর জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান এবং জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্র্শন করেন ও রোগীদের সাথে কথা বলেন।পরে তাঁরা স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটিটেড গার্মেন্টেস পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]