শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা! Before UN Speech, Tarique Rahman in the Spotlight: The World’s Curious Gaze on Bangladesh* *—Prof. M. A. Barnik জাতিসংঘে ভাষণের আগেই আলোচনায় তারেক রহমান: বাংলাদেশের প্রতি কৌতূহলী বিশ্বদৃষ্টি* *—-অধ্যাপক এম. এ. বার্ণিক মহেশপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

মাগুরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি! 

সংবাদদাতা / ১৫৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ; মাগুরা

মাগুরার শ্রীপুরে রেজাউল স্টোর নামে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সাচিলাপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে রেজাউল স্টোরের মালিক রেজাউল বিশ্বাস বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি দোকান অগোছালো অবস্থায় পড়ে আছে। দোকানে ঢুকে উপরে টিনের চালার দিকে তাকিয়ে দেখি চালা খোলা। চোরেরা টিনের চালা খুলে দোকানে ঢুকে দোকানে রাখা বিভিন্ন ব্যান্ডের প্রায় ৪৫ হাজার টাকার সিগারেট ও বেশ কিছু টাকা নিয়ে গেছে৷ আর কোনকিছু নিয়েছে কি না এই মুহুর্তে বুঝতে পারছি না।

একই কায়দায় গত জুলাই মাসের ২৫ তারিখের দিকে চোরেরা সিগারেটসহ প্রায় ৭০ হাজার টাকার মত মালামাল নিয়েছিল। সকালে বিষয়টি আমি বাজার কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছি।

সাচিলাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নওজেশ বিশ্বাস বাশি বলেন, বিষয়টি জানার পর সেখানে গিয়েছিলাম। আমরা বাজার কমিটির মাধ্যমে বসে দেখি কোন সমাধান করতে পারি কি না।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে আমি শুনেছি। দোকান মালিকের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]