মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার ঘর পোঁড়ানোর অভিযোগ!!!

সংবাদদাতা / ১৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের একটি রান্নাঘর রাতের আঁধারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে!। বুধবার ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের কাছে এইবার দিয়ে ৩ বার আগুন দিয়ে তার বাড়ির ঘর পোড়ানোর অভিযোগ করেন।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, ১৯৯৫ সালে  ১১ নং পূর্ব শ্রীকোল মৌজার আরএস ৩২১ নং দাগের ১২ শতক জমির উপর সেমি পাকা দু’টি বসত ঘর ও একটি রান্নাঘর তৈরি করে বসবাস শুরু করেন। কয়েক বছর পর তিনি খামারপাড়া এস আই সিনিয়র  মাদ্রাসার পাশে আরেকটি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন। এদিকে পুরাতন বাড়িটিতে ভাড়া দেওয়া ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় সেখান থেকে চলে যায়। বর্তমানে সেখানে কেউ বসবাস করেন না। আর এই সুযোগে কিছু দুর্বৃত্ত গত ৬ ফেব্রুয়ারি, ২৬ জুন, ও ৫ জুলাই রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সেমিপাকা রান্না ঘর পুড়িয়ে দেয়। এতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে এলাকাবাসী  ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]