মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যান ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা

সংবাদদাতা / ৪০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা করেছে।

২৯ এপ্রিল বুধবার দুপুরে শহরের কাউন্সিল পাড়ায় আল আমিন ইনস্টিটিউট স্কুলে এ মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিকশা -ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের মাগুরা জেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক মোঃ ওয়ালিউর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, সা্বেক শ্রমিক নেতা মোঃ মোজাফফর হোসেন মুন্না, আব্দুল হামিদসহ আরো অনেকে । মত বিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পহেলা মে ৪ থানায় র‍্যালী,লিফলেট বিতরন,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আর্কষন করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৯/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]