মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২০৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে রেজিলিয়েন্স এন্টাপ্রেনিউরশীল এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের বাস্তবায়নাধীন কার্য়ক্রমের স্টেকহোলর কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা খাতুন। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, জহুরুল আলম, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওয়াল,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ অন্যরা। কর্মশালায় চামেলী পারভীন,মৌসুমী খাতুন ও চন্দ্রা রায় তাদের সফলতার গল্প তুলে ধরেন। এসডিএফ মাগুরা জেলায় গ্রাম সমিতি ২০০,অর্ন্তভুক্ত পরিবার ৩২ হাজার ৯৮৩ জন, অভ্যন্তরিন লোন গ্রহিতার সংখ্যা ৭ হাজার ৭৩১ জন্য, অভ্যন্তরিন লোন বিতরণ ২৫ কোটি ৪ লাখ টাকা,ঘুণর্মান লোন গ্রহনকারি সদস্য ১৯ হাজার ৫১৮ জন্য, ঘুর্ণমান লোন বিতরণ ৮৫ কোটি ৮০ লাখ, গ্রান্টস ম্যাচিং সেভিংস ৪ কোটি ৮০ লাখ, প্রশিক্ষন দেয়া হয়েছে ৩৩ হাজার ৮১১জনকে। কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) শরফুদ্দিন সাগর ও জেলা কর্মকর্তা (,জীবিকাযন) আব্দুল ওহাব।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/৪/২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]