বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় হিলফুল ফুজুল ইসলামি সেবা সংঘ ও পাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ৯৩ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় হিলফুল ফুজুল ইসলামি সেবা সংঘ ও পাঠাগারের উদ্যোগে রবিবার সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার শ্রীপুর উপজেলার বরিশাট কাচারি পাড়াস্থ সংঘের অফিস চত্বরে মাওলানা তরিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের প্রতিষ্ঠাতা ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীপুর উপজেলা সেক্রেটারী মোঃ মোজাফফর হোসেন মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ এম হাসিবুর রহমান রিপন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা আকিদুল ইসলাম । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মোঃ কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মোঃ শাজাহান আলী মোল্লা, মোঃ রিয়াজুল ইসলাম, সোহেল রানা লালটু,মোঃ সায়েম আলী,মোঃ বশির মোল্লাসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে আগামী ৩ বছরের জন্য মোঃ সাইফুল্লাহ কে সভাপতি ও মোঃ মুজাফফর হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩১/০৩/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]