বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক* চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল হক

মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ!

সংবাদদাতা / ৫২ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টা করার অভিযোগে ভুয়া সিআইডি সদস্য পরিচয় দেওয়া একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডির লেখা চারটি জ্যাকেট, তিনটি হেলমেট, একটি নোহা মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

২৬ আগস্ট মঙ্গলবার মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলো- আসমা খাতুন (৩১), মোঃ হাসানুজ্জামান হাসান (২৮), মোঃ ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫), মোঃ হাবিবুর রহমান (২২), মোঃ সাবিক (২৩) এবং মোঃ আল আমিন হোসেন (২২)। পুলিশ জানায়, তাদের বিভিন্ন ঠিকানা ঝিনাইদহ, মাগুরা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।

প্রেস ব্রিফিং এ আরোও বলা হয়, শ্রীপুর থানার নাকোল (পশ্চিমপাড়া) এলাকায় এক নারীকে অপহরণের উদ্দেশ্যে একটি নোহা গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছ থেকে ভুয়া সিআইডি পরিচয়ের বিভিন্ন সরঞ্জাম এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় নারী অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৬/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]