শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল এর জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলার সকল সরকারি কর্মচারীবৃন্দের অর্ধদিবস কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ গ্রহন করে। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সরকারি কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ ঘরে ফিরতে পারবো না। আজ আমরা দুর্বিষহ জীবন যাপন করছি। আমরা এতটাই অসহায় আমাদের বাইরে ফিটফাট হলেও অন্তর রয়েছে প্রচন্ড ক্ষত। সামান্য বেতনে আমরা সঠিকভাবে সংসার চালাতে পারছি না। এটা আমাদের দায়, এটা সরকারের দায়। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আমাদের বেতন বাড়ে না। আমরা আজ এখানে সমবেত হয়েছি, আগামীকাল ঢাকা মহাসমাবেশে অংশগ্রহণ করবো। নির্বাচনের আগে আমাদের পে-স্কেল বাড়ানো না হলে আমরা নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত থাকবো। আমাদের দাবি আগে পে-স্কেল পরে নির্বাচন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৫/২/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]