শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার মঘী মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা

সংবাদদাতা / ১৪৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ //

মাগুরা সদরের মঘীর মাঠে শনিবার বিকালে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। এ উপলক্ষে মঘীর মাঠ প্রাঙ্গণে দুইদিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মেলা দেখতে মঘী ইউনিয়নের পার্শ্ববর্তী ১০ গ্রামের হাজার হাজার মানুষ ভিড় করে মেলার মাঠে। বিকাল থেকে শুরু হয় ঘোড় দৌড় প্রতিযোগিতা। একে একে পাঁচবার হয় এ ঘোড় দৌড়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে মঘী মাঠে দুপুরের পর থেকেই ভিড় করে হাজার হাজার নারী,পুরুষ,শিশু, কিশোর, যুবক-যুবতীসহ নানা বয়সী মানুষ।

সত্যপুর গ্রামের আব্দুল্লাহ জানান, প্রতিবছর হেমন্তের ধান কাটা শেষে মঘীর এ মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। আমরা গ্রামের মানুষেরা একটু আনন্দ পেতে এ ঘোড় প্রতিযোগিতা দেখে থাকি । এখানে আমাদের পরিবারের ছেলেমেয়েরা আনন্দ উৎসব করে।
মঘী গ্রামের মোঃ ওয়াজেদ আলী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে মঘীর এ মাঠে ঘোর দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে। শুধু ঘোড় তোর নয় এখানে দুইদিন ব্যাপী বসে মেলা। এ মেলায় পাওয়া যায় হারেক রকম জিনিস। নানা বয়সী ছেলেমেয়েরা এই মেলায় কেনাকাটা করে। পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ আসে এই মেলায়।
মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক খায়রুজ্জামান সবুজ জানান, প্রতি বছর ধান কাটার পরে মঘী মাঠে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়,বিচার গান,মঞ্চ নাটক ও ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ বারের আয়োজনে কোন ব্যতিক্রম ঘটেনি। এবার মেলা হবে দুইদিন। মেলাকে ঘিরে নানা দোকানীরা তাদের পরসা সাজিয়ে বসেছে মাঠে । এবার ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে ২১ টি ঘোড়া অংশ নিয়েছে।
ঐতিহ্যবাহী মঘী ৩১ তম এ ঘোড় দৌড় ও আনন্দমেলার প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলি আহমদ। মেলার উদ্বোধক ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মঘী ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ। অনুষ্ঠানের সভাপতি করেন মোঃ জাহিদুল ইসলাম। মঘী এলাকাবাসীর আয়োজনে এ মেলার সমাপনী হবে রবিবার।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]