শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে কলেজ ক্যাম্পাস ও ডিসি পার্ক পরিস্কার করলো ছাত্রদল!

সংবাদদাতা / ২০৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ও ডিসি পার্কে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার জনপ্রিয় ডিসি পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালনে করে দশনার্থীদের প্রশংসা কুড়িয়েছে তাঁরা।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয়, শিক্ষার্থীদের সুস্থ-সবলভাবে পড়াশোনার জন্যও অত্যন্ত জরুরি। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁন, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান,
সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খাঁন ও খন্দকার তালহা উদ্দিন সান, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ ইসলাম তনু ও ফরিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা ঝাড়ু, কোদাল ও বর্জ্য বহনের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে ক্যাম্পাসের আবর্জনা অপসারণ করেন।

পরিবেশবান্ধব প্রাকৃতিক ক্যাম্পাস বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা লিমন খাঁন বলেন, “শিক্ষাঙ্গনের পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মননশীল চর্চায় অভ্যস্ত করে। সেই চিন্তা মাথায় রেখেই আমরা সরকারি কলেজ ছাত্রদল ক্যাম্পাসের আশেপাশের প্রাকৃতিক এবং আবর্জনা জনিত জঞ্জাল পরিস্কার করার উদ্যোগ নিয়েছি আজ একাডেমিক ভবনের আশপাশের বিভিন্ন জায়গা জায়গা পরিস্কার করেছি, পরবর্তীতেও এভাবেই ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সহ সকল উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন , “প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতাই শিক্ষার্থীদের আদর্শিকভাবে সচ্ছ এবং দায়বদ্ধ করে তোলে প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন আমাদের শিক্ষার্থীদের মেধা এবং চারিত্রিক বিকাশে বহুল প্রভাব বিস্তার করে, তাই আমরা শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের সুষ্ঠু প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন এবং সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিতে একাডেমিক ভবন সমুহের অপরিচ্ছন্নতা দূর করতে সাধ্যানুযায়ী চেষ্টা করছি, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, “কলেজ শুধু জ্ঞানের আলো ছড়ানোর জায়গা নয়, বরং একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও এটা। আমরা আশা প্রকাশ করছি, এ ধরনের কার্যক্রমে অন্যান্য ছাত্রসংগঠন ও প্রশাসনও এগিয়ে আসবে।”

মোঃ সাইফুল্লাহ, মাগুরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]