মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

সংবাদদাতা / ৩৯৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে ৭দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম,অর্জন,চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস রুমে এ বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, ক্যাশিয়ার শিকদার মাসুম বিল্লাহ, পরিসংখ্যানবিদ শামীম আল-রশিদ, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী,সাংবাদিক ও হতদরিদ্র মানুষ। পরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতদরিদ্রদের ১০ জনের হাতে পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন রকমের ৫ কেজি চাউল,১ কেজি ডাউল,১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি,৫০০ গ্রামের তরলকৃত দুধ, আধা কেজি টমেটো, ১ হালি কাঁচ কলা, আধা কেজি পেয়ারা ও ১ কেজি লবনসহ একটি ফুড বাস্কেট তুলে দেওয়া হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]