মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা:

মাগুরায় জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন শাখার নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাদ আসর আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর,কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান।

আসলসার ইউনিয়ন বায়তুল সেক্রেটারী আব্দুল্লাহ আল হাদী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমলসার ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুর রহিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গাফফার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন কার্যালয়ের মাধ্যমে দাওয়াতি ও সংগঠনগত কার্যক্রম আরও বেগবান হবে। তারা সকল সদস্য ও সমর্থকদেরকে এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের নেতা-কর্মী-সমর্থকসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]