শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে সোমবার সকালে শ্রীপুরের কচুয়ার দলীয় কার্যালয়ের সম্মুখে বিশেষ নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুমরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর – কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর,নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মশিউর রহমান ও আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ইলিয়াসুজ্জামান, মাওলানা মোঃ অলিউর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াত শিবিরে বিভিন্ন স্তরের শতাধিক নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮ /১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]